ইমো-তে প্রথম আলো সংবাদ
জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ ইমোর পাবলিক সার্ভিসে যুক্ত হলো বাংলা দৈনিক প্রথম আলো। ফলে এখন থেকে প্রথম আলোর সর্বশেষ নির্বাচিত খবর ও ছবি ইমোতেও প্রকাশিত হচ্ছে।
আর এর মাধ্যমে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোনো সংবাদ মাধ্যম যুক্ত হলো।
প্রথম আলো ডিজিটাল ও ডিজিটাল বিজনেসের প্রধান জাবেদ সুলতান জানিয়েছেন, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকাসহ প্রবাসী বাংলাদেশিরাও প্রথম আলোর সর্বশেষ খবর ইমোতে পাচ্ছেন।
জানাগেছে, সেবা চালু করতে গত মার্চে ইমোর সিনিয়র প্রোডক্ট ম্যানেজার নিল ইয়াং এবং আদজানি হুই বাংলাদেশ সফেরে এসে এই সেবাটি চালু করতে প্রথমআলোর সঙ্গে চুক্তি করে।
চুক্তির সময় ইমোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইমের বাংলাদেশের বিজনেসডিরেক্টর - মোহাম্মদ রাশেদুল হক ও অপারেশন ম্যানেজার-আদজানি হুই এবং প্রথম আলোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকাশক ও সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সেলিম খান ও প্রথম আলো ডিজিটাল ও ডিজিটাল বিজনেসের প্রধান জাবেদ সুলতান।
প্রসঙ্গত, বিশ্বে প্রায় ২১ কোটি মানুষ প্রতি মাসে ইমো ব্যবহার করে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন। বাংলাদেশে ইমো ব্যবহারকরে ১৫ কোটি ফ্রি কল, অগুনিত ভিডিও, ও ছবি বন্ধু ওপরিবারের সদস্যদের পাঠাচ্ছে।
ইমো'র মাধ্যমে ফ্রিএইচডি কল করা যায় এবং অন্যান্য আইএম এপ্লিকেশনথেকে প্রায় ৩০% ডাটা খরচ বাঁচানো যায়। এছাড়াও ইমোতে ১ লক্ষ সদস্য সংখ্যা নিয়েও গ্রুপ করা যায়। এরকম ১০ লক্ষেরও বেশি সক্রিয় গ্রুপ নিজেদেরচিন্তাভাবনা শেয়ার করে থাকেন এই ডিজিটাল প্লাটফর্মে।